চিতলমারীতে ৬টি গাঁজা গাছসহ ১ জনকে আটক করেছে র‍্যাব-৬

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের চিতলমারীতে ৬টি গাঁজা গাছসহ মোঃ জাফর আলী শেখ (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার((৪ আগস্ট) বিকেলে চিতলমারী উপজেলার চরচিঙ্গুরী গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে র‌্যাব-৬ এর একটি টিম জাফরকে আটক করে।

পরে মামলা দায়ের পূর্বক গাঁজাসহ জাফরকে চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে। আটক জাফর চরচিঙ্গুরী গ্রামের মৃত তালেব আলীর ছেলে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, র‌্যাব-৬ খুলনার ডিএডি আব্দুল মতিন বাদী হয়ে মোঃ জাফর আলী শেখকে আসামী করে মামলা দায়ের করেছেন। ৬টি গাঁজা গাছসহ মোঃ জাফর আলী শেখকে থানায় হস্তান্তর করেছেন। জাফরকে বুধবার সকালে আদালতে সোপর্দ করার কথা জানান তিনি।