মোড়েলগঞ্জ নিশানবাড়িয়া মাইক্রো চাপায় ১ জন নিহত

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।      

বাগেরহাটের মোরেলগঞ্জে মান্নান খান(৫০) নামে এক পান বিক্রেতা মাইক্রো চাপায় নিহত হয়েছেন।

মঙ্গলবার(৪ আগস্ট) সন্ধা ৭টার দিকে গুলিশাখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত মান্নান খান পার্শবর্তী শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের সিরাজ উদ্দিন খানের ছেলে।

নিহত মান্নান খানের ছেলে শামীম খান বলেন, ঘটনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রো চট্ট মেট্রো চ-১১-২৩০৫ তার পিতাকে রাস্তার পাশে চাপা দেয়। দ্রুত মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহম বাচ্চু বলেন, স্থানীয়দের সহযোগীতায় চালকসহ মাইক্রোটি আটক করা হয়েছে।

এ বিষয়ে থানার ওসি(তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।

Share this news as a Photo Card

05 August 2020

মোড়েলগঞ্জ নিশানবাড়িয়া মাইক্রো চাপায় ১ জন নিহত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে