শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল ফকির (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার(৫ আগস্ট) সন্ধ্যায় শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার সংলগ্ন বান্ধাঘাটা এলাকায় নিজ ঘরের বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় রুবেল।নিহত রুবেল ফকির বান্ধাঘাটা এলাকার মোঃ ফিরোজ ফকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শী রুবেলের প্রতিবেশী সালমা বেগম জানান, সন্ধ্যার দিকে নিজ ঘরের বিদ্যুতের লাইনের কাজ করছিল রুবেল।বিদ্যুতের তারে ছিদ্র থাকায় বিদ্যুতায়িত হয়ে ঘরের পাশের খালের মধ্যে পরে যায় রুবেল ফকির।পরে স্থানীয়রা উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

06 August 2020

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে