করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান        

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি (ইন্নালিল্লাহি…….রাজেউন)।          

শুক্রবার (৭ আগস্ট) ভোর রাত ৩টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ছিলেন।

তার ছেলে আব্দুস সাত্তার মনি জানান, তার বাবা সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে নমুনা পরীক্ষা করলে করোনা পজিটিভ আসে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তিনি মারা গেছেন।

তিনি আরও জানান, বাবার মরদেহ নিয়ে তারা ঢাকা থেকে সাতক্ষীরার দেবহাটার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মাগরিব বাদ দেবহাটার চাঁদপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।