সাংবাদিকদের নামে মিথ্যা মামলা,সান্তাহার প্রেসক্লাবে প্রতিবাদ সভা

হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার সান্তাহার শহরের সীমান্ত এলাকায় একটি মারপিট ও ছুরিকাঘাতের ঘটনায় আদমদীঘি থানায় দায়ের করা মামলায় তিন সাংবাদিক গোলাম আম্বিয়া লুলু, খায়রুল ইসলাম ও সাগর খানকে আসামী করার প্রতিবাদে সান্তাহার প্রেসক্লাবে প্রতিবাদ সভা করা হয়েছে।
শুক্রবার(৭ আগস্ট) বিকালে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় অবিলম্বে সাংবাদিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানানো হয়।
সান্তাহার প্রেসক্লাবের সভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি গোলাম আম্বিয়া লুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জনকন্ঠের সাংবাদিক হারেজুজ্জামান হারেজ, প্রথম আলোর প্রতিনিধি খায়রুল ইসলাম, ভোরের দর্পনের প্রতিনিধি রবিউল ইসলাম রবিন, ইনকিলাবের প্রতিনিধি মনসুর আলী, ভোরের পাতার প্রতিনিধি সাগর খান, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মিহির কুমার, ইত্তেফাকের প্রতিনিধি আনোয়ার হোসেন, আমার সংবাদের প্রতিনিধি আবুবক্কর সিদ্দীক দুখু, আমাদের অর্থনীতির প্রতিনিধি মমতাজুর রহমান, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মাহমুদ হোসেন ভোলা, সাংবাদিক তোফায়েল হোসেন, অরুন কুমার, আব্দুল মতিন প্রমূখ।
বক্তাগণ তাঁদের বক্তব্যে ষড়যন্ত্র মূলক মামলায় দেশের প্রথম শ্রেণির দৈনিকের সাংবাদিকদের আসামী করায় তীব্র ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানিয়ে বলেন,অবিলম্বে তিন সাংবাদিকের নাম মামলা থেকে প্রত্যাহার করা না হলে দেশের সাংবাদিক সমাজের সমন্বয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
