তরুণ কলাম লেখক ফোরাম ইবি শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন

আর এম রিফাত,ইবি প্রতিনিধি।।
‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমানকে সভাপতি ও আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের এস এ এইচ ওয়ালীউল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহানুর ইসলাম ও সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকের আলোচনা সাপেক্ষে শনিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাশেদ আহমেদকে সহ-সভাপতি করে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
পূর্নাঙ্গ কমিটির সদস্যরা হলেন, যুগ্ন সাধারণ সম্পাদক হোসনেয়ারা খাতুন, সাংগঠনিক সম্পাদক আবু তালহা আকাশ, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, অর্থ সম্পাদক ফুহাদ হাসান, দপ্তর সম্পাদ নাজমুস সাকিব, উপ-দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদ অনিল মোঃ মোমিন, সাহিত্য ও প্রচার সম্পাদক শ্যামলী তানজিন অনু।
উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম দেশের ১৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও সাধারণ শিক্ষার্থীদের পত্র-পত্রিকায় লেখালেখিতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।