রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
শুক্রবার(৭ আগস্ট) বিকাল ৬-০০ টায়, রাষ্ট্রীয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি।
শুক্রবার আসরের নামাজের পর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি চৌকস দল।
তার জানাযা নামাজসহ গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, মুক্তিযোদ্ধা বৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
এদিকে আব্দুল গণি’র মৃত্যুতে গভীর শোক ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক,সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জনাব এস এম জগলুল হায়দার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
শুক্রবার রাত ১২-৩০ মিনিটের পর রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জননেতা আব্দুল গণি ।
