অতিরিক্ত ভাড়া আদায় রোধে শ্যামনগর মোবাইল কোর্টের অভিযান

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম মোস্তফা কামাল স্যারের নির্দেশ মোতাবেক ও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব আ.ন.ম আবুজর গিফারী স্যারের সার্বিক তত্বাবধানে শ্যামনগর উপজেলার গণপরিবহন বাসসহ বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্যামনগর উপজেলার এসিল্যান্ড আব্দুল হাই সিদ্দিকী।
রবিবার(৯ আগস্ট)শ্যামনগরে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
করোনাকালীন সময়ে মাস্কবিহীন যাত্রী পরিবহন, অতিরিক্ত যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায় করাসহ সরকারি নির্দেশনা সমূহ অমান্য করায় মামুন পরিবহনসহ অন্যান্য গণপরিবহনকে অর্থদন্ড প্রদান করা হয়। এসময় যাত্রীদেরও স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্য বলা হয়।
