মোড়েলগঞ্জে ৩০০ পরিবারের মাঝে দিপু মৃধার খাদ্য সহায়তা প্রদান

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাট পুলিশ সুপার, পঙ্কজ চন্দ্র রায় এর উপস্থিতিতে মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের লক্ষ্মীখালীতে দিপু মৃধার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১০ আগষ্ট) বিকাল ৫ টায় পার্শ্ববর্তী এলাকায় ০৯ টি গ্রামে  ৩০০  পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলার পুলিশ সুপার, পঙ্কজ চন্দ্র রায়।

বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শাহী আলম বাচ্চু, সহকারী অফিসার (ভূমি) রঞ্জন কুমার দে, অফিসার ইনচার্জ এম কে আজিজুর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস-চেয়ারম্যান ফাহিমা ছাবুল, ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা প্রমূখ।

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গৃহবন্ধী শ্রমজীবি ও নিম্ন আয়ের অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন আমেরিকা প্রবাসী দিপঙ্কর মৃধা (দিপু)।

পর্যায়ক্রমে মোংলা উপজেলায় প্রায় ৪ হাজার পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

শ্রীধাম লক্ষ্মীখালী গোপাল চাঁদ সাধু ঠাকুর’কে উৎসর্গ করে এ খাদ্য সহায়তা প্রদান করেন দিপু মৃধা। খাদ্য সামগ্রী বিতরন অনু্ষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শ্রী সাগর চাঁদ সাধু ঠাকুর।

দিপু মৃধার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, আফজাল হোসেন, শাহ্ আলম, দেব দুলাল ঢালী, আজিজ মোড়ল, শুভ বিশ্বাস,  সুমন শেখ, মোঃ ইসমাইল হোসেন।