৪৫ তম জাতীয় শোক দিবস উপলক্ষে দুমকিতে  প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো. সুমন মৃধা, দুমকি(পটুয়াখালী) প্রতিনিধী ।।

পটুয়াখালীর দুমকিতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের ৪৫ তম ( শাহাদাত বার্ষিকী ) জাতিয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

গতকাল বেলা ১১.৩০ মিনিটে  উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় করোনাকালীন সময় সামাজিক দুরত্ব বজায় রেখে জাতীয় কর্মসূচীর আলোকে বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় ত্রইচ ত্রম মাসুদ আল মামুন, ফরিদা ইয়াসমিন , সহকারি কমিশনার (ভূমি) জনাব, আল ইমরান, অফিসার ইন-চার্জ দুমকি থানা জনাব, মেহেদি হাসান ,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ , শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।