শ্যামনগর থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ আসামি গ্রেফতার

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহাদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করিয়া মাদকদ্রব্য সহ ৫ আসামিকে গ্রেফতার করা হয়।
বৃহস্প্রতিবার(১৩ আগস্ট)কালিগঞ্জ সার্কেল (দায়িত্বপ্রাপ্ত) সিনিয়র এএসপি জনাব মোঃ ইয়াছিন আলম মহোদয়ের সহযোগিতায় অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুল হুদা এর নেতৃত্বে অভিযান পরিচালানা করিয়া এএসআই/ মোঃ মনিরুল ইসলাম ৫০০ গ্রাম গাজা সহ আসামী মোঃ আনোয়ার হোসেন (২২), পিতা- শেখ ছহিল, সাং-রমজাননগর, এসআই/ মোঃ রোকন মিয়া ২ বোতল ভারতীয় মদ সহ আসামী মনিরুল ইসলাম গাজী (২৬), পিতা- আঃ মাজেদ গাজী, সাং- জাবাখালী ও মোঃ খলিল গাজী (২৮), পিতা- আবু শ্যামা গাজী, সাং- দাতিনাখালী, এসআই/ রিপন মল্লিক পারিজারী- ১২/১৮ এর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ গোলাম মোস্তফা, পিতা- আছছার আলী গাজী, সাং- পরানপুর এবং এএসআই/ মোঃ মাজহারুল ইসলাম সিআর- ৩০৯/১৫ (শ্যামঃ) এর সাজা প্রাপ্ত আসামী মোঃ খান বাহাদুর, পিতা- মৃত ছবেদ আলী গাজী, সাং- পানখালী, সর্বথানা- শ্যামনগর, জেলা- সাতক্ষীরাদের গ্রেফতার করিয়া মোট ৫ জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
