বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২০

শেখ আল মামুন।।
৯ থেকে ১৬ আগস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) উদ্যোগে পালিত হবে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২০। বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হবে সপ্তাহটি। শিশুকে বুকের দুধ খাওয়াতে উৎসাহ দিতে এবং শিশুদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে এই কর্মসূচি। ১৯৯০ সালের আগস্ট মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও ইউনিসেফের যৌথ ঘোষণা সফল করতেই এ কর্মসূচি।
মায়ের দুধ শিশুদের সর্বোৎকৃষ্ট খাবার। বলা হয়ে থাকে মায়ের দুধ সৃষ্টিকর্তার পক্ষ থেকে সমগ্র মানবজাতির জন্য একটি বিশেষ আশীর্বাদ। চিকিৎসা বিজ্ঞানও মায়ের দুধকে শিশুদের সর্বোৎকৃষ্ট খাবার হিসেবে স্বীকৃতি দিয়েছে। শিশু ভূমিষ্ট হওয়ার পর তার প্রথম খাবারই হচ্ছে মায়ের দুধ। শুধু তাই নয়, শিশু পৃথিবীতে এসে প্রথম মায়ের যে ‘শাল দুধ’ খায়, সেটা হচ্ছে তার সারাজীবনের জন্য রোগ প্রতিষেধক টিকা।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্দেশ্য :
# বিশ্বব্যাপী সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজি নির্ধারিত হয়েছে, সে ব্যাপারে এবং এর সঙ্গে নবজাতক ও শিশুদের স্তন্য পান করানোর কী সম্পর্ক সে বিষয়ে অবহিত করা।
# স্তন্য পান করানোর ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে এবং কতটা ফারাক আছে তা সূচিত করা।
# স্তন্যপানে উৎসাহ দেওয়ার কর্মসূচি শক্তিশালী করার প্রয়োজনীয়তার দিকে সবার দৃষ্টি আকর্ষণ করা।
# আজকের পরিবর্তিত বিশ্বে মাতৃদুগ্ধের প্রাসঙ্গিকতা সম্পর্কে তরুণ-তরুণীদের মধ্যে আগ্রহ জাগানো।
