মোংলায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।

মোংলায় ১৫ আগস্ট  জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  উপজেলা ও পৌর আওয়ামী লীগ  ও এর সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০ টায় মোংলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর  ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মোংলা পৌর আওয়ামীলীগ এর সভাপতি শেখ আঃরহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।সভার শুরুতেই সভার সভাপতি দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান করেন।   আলোচনা সভা পরিচালনা করেন মোংলা পৌর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন।

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায়   সভাপতির বক্তব্যে শেখ আঃরহমান বলেন স্বাধীনতার পর দেশ যখন উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছিল, তখনই সেই স্বাধীনতা বিরোধী শক্তি দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ ও দেশকে ধ্বংস করতে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট  রাতের অন্ধকারে বাঙ্গালি জাতির স্হপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ তার পরিবার এর সকলকে হত্যা করে।তাই আজকের ৪৫তম শোক দিবস উপলক্ষে আলোচনা সভার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  কাছে একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে বলতে চাই যারা ৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারকে হত্যার সাথে জড়িত ছিলো যাদের বিচার এখনো কার্যকর করা হয়নি তাদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করে দেশকে কলংক মুক্ত করা হোক।

এসময় আরো উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি কবির হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন, পৌর যুবলীগের সাংগঠনিক এরশাদ হোসেন রনি, পৌরসেচ্ছাসেবক লীগের সভাপতি মিজান তালুকদার,পৌর ছাত্রলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রানা,সাধারণ সম্পাদক শেখ শাহারুখ বাপ্পি সহ প্রমূখ নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আকরাম হোসেন।

সভাশেষে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সভায় উপস্থিত সকলের মাঝে গাছের চারা প্রদান করা হয়।

Share this news as a Photo Card

15 August 2020

মোংলায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে