বশেমুরবিপ্রবি’র কম্পিউটার চুরির দায়ে গোপালগঞ্জ যুবলীগ সভাপতি সাময়িক বহিষ্কার

রিফাত ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।

গোপালগঞ্জে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র ( বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার ‘একুশে ফেব্রয়ারী’ ভবন থেকে ঈদুল আযহার ছুটির দিন ৪৯ টি কম্পিউটার চুরি করা হয়েছে বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় কমিটি।

উক্ত ঘটনার তদন্তে গত ১৩ আগস্ট বৃহস্পতিবার রাত ১০ ঘটিকায় রাজধানীর মহাখালী ক্রিস্টাল আবাসিক হোটেলে বনানী পুলিশ অভিযান চালিয়ে ৩৪ টি কম্পিউটার উদ্ধার করে। বনানী থানা পুলিশ ভারপ্রাপ্ত (ওসি) নূরে আলম জানান, গোপানসূত্রে জানা গিয়েছে বশেমুরবিপ্রবি’র চুরি হয়ে যাওয়া ৪৯ টি কম্পিউটার রাজধানীর ক্রিস্টাল আবাসিক হোটেলে রয়েছে।উক্ত তথ্যের উপর ভিত্তি করে বনানী থানা পুলিশ ১৩ আগস্ট বৃহস্পতিবার রাত ১০ ঘটিকায় ক্রিস্টাল হোটেলে অভিযান চালিয়ে ৪৯ টি কম্পিউটারের মধ্যে ৩৪ টি কম্পিউটার উদ্ধার করেছে।

সাময়িক জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের দারোয়ানকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বনানী থানা পুলিশ।ঘটনার তদন্তের মাধ্যমে জানা গিয়েছে বশেমুরবিপ্রবি থেকে কম্পিউটার চুরির সাথে জড়িত রয়েছেন গোপালগঞ্জ জেলার গোপিনাথপুর ইউনিয়নের যুবলীগ সভাপতি ‘পলাশ শরীফ’।

গতকাল ১৪ আগস্ট শুক্রবার এক আলোচনার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ গোপালগঞ্জ সদর উপজেলার সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পি এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ গোপালগঞ্জ সদর উপজেলার সাধারন সম্পাদক মোল্লা মো. ফিরোজ আহম্মেদ সাময়িকভাবে গোপিনাথপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি পলাশ শরীফ’কে বহিষ্কার করা হয়েছে।