চট্টগ্রামে ৩০০০ পিস ইয়াবা ও ১টি ট্রাক সহ ০২ জন গ্রেফতার

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মনজুর মোর্শেদ এর সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব কাজল কান্তি চৌধুরী এর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করিয়া ৩০০০ পিস ইয়াবা ও ১টি ট্রাক সহ ০২ জন গ্রেফতার করা হয়।
শনিবার(১৫ আগস্ট) পুলিশ পরিদর্শক জনাব মোঃ জাবেদ উল ইসলাম এর নেতৃত্বে ১৪নং টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন ঈদগাঁ কাঁচা রাস্তা মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও ট্রাক সহ মোঃ হেলাল মিয়া (৩৫) ও মো: মুমিনুর রশিদ (৪২) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।