সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন চেয়ারম্যান নুরুল ইসালম বাবুল

ইমরান হোসেন,লক্ষ্মীপুর।।

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল  রবিবার সন্ধ্যায় না ফেরার দেশে চলে গেলেন।

আজ রবিবার(১৬আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬.৩০ মি. এর সময় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।

জানা যায়, গত (১৪ আগষ্ট) নুরুল ইসলাম বাবুল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে করোনা পজিটিভের কথা প্রকাশ করেন। করোনা আক্রান্তের পর থেকে চেয়ারম্যান বাড়িতেই চিকিৎসা গ্রহণ করছিল।গতকাল (১৫ আগষ্ট) শনিবার দিবাগত রাতে অবস্থার অবনতি হলে রবিবার তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য রওয়ানা হয়,  ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় তিনি ইন্তেকাল করেন।

চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল   স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে রেখে যান। তার মৃত্যুতে পুরো চন্দ্রগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চন্দ্রগঞ্জসহ  লক্ষ্মীপুরের সকল শ্রেণি নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।