সাতক্ষীরায় গণপরিবহন সহ বিভিন্ন যানবাহনে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
আজ সোমবার(১৭ আগস্ট) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম মোস্তফা কামাল স্যারের নির্দেশ মোতাবেক সাতক্ষীরা জেলার বিভিন্ন পয়েন্টে গণপরিবহন বাসসহ বিভিন্ন যানবাহনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
করোনাকালীন সময়ে মাস্কবিহীন যাত্রী পরিবহন, অতিরিক্ত যাত্রী পরিবহন ও ফিটনেসবিহীন ঝুঁকিগ্রস্থ গাড়িতে যাত্রী পরিবহনের দায়ে কয়েকটি গণপরিবহনকে অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় যাত্রীদেরও স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্য বলা হয়।এছাড়াও শহরের মধ্যে বিভিন্ন দোকান-পাট গুলোতে মাস্ক পরিধান নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
এসময় তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে বলা হয়।
