টাংগাইলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মোশারফ হোসেন (মুরাদ),টাংগাইল প্রতিনিধি।।
টাংগাইলের ঘাটাইলে” ৯ নং সন্ধানপুর” ইউনিয়নে বন্যায় পানিবন্দি পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়।
মঙ্গলবার(১৮ আগস্ট)অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শহিদুল ইসলাম (শহিদ) এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক শরিফুল ইসলাম (সাদ্দাম) ও ৯বিলদুবলাই ওয়াডের সভাপতি মোঃ দুলাল সরকার,আজাদ তালুকদার চকপাড়া, বিলদুবলাই, রামপুর, হাজীপুর এলাকার বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করেন।বন্যার কারনে অনেক আবাদি জমি তলিয়ে যায় এবং রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় এলাকাবাসী চরম দূর্ভোগে পরে।
এ সময় সন্ধানপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা শান্ত,আরিফ,নাজমুল সহ উপস্তিতি ছিলেন আরো অনেকে।
