চট্টগ্রামে হেরিটেজ ভবনে’র শুভ উদ্বোধন

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
মঙ্গলবার (১৮ আগষ্ট) দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বিভাগীয় পুলিশ হাসপাতালের শতবর্ষী ঐতিহ্যবাহী দ্বিতল ‘হেরিটেজ ভবনে’র সার্বিক সংস্কার, শোভাবর্ধন, আধুনিকীকরণ ও নামকরণ শেষে শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম। উদ্বোধন শেষে তিনি হেরিটেজ ভবনের সার্বিক সংস্কার কার্যক্রম পরিদর্শন করেন।
১৯১৫ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী এই ভবনটি সংস্কার কার্যক্রম শেষে আধুনিক সুবিধা সম্বলিত ৫০ শয্যা বিশিষ্ট কোভিড ১৯ হাসপাতালে রূপান্তরিত হয়। করোনা ভাইরাস মোকাবেলায় সম্মুখ যোদ্ধা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তায় গ্রহণ করা হয় এই বিশেষ উদ্যোগ। পুলিশ সদস্যদের চিকিৎসায় জন্য ইসিজি, এক্সরে, এস সি ইউ ছাড়া ও নারী ও শিশুদের চিকিৎসায় জন্য রয়েছে আলাদা ওয়ার্ড। এক জন সিনিয়র ডাক্তারের অধীনে ০৬ জন বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন রোগীদের সার্বক্ষণিক চিকিৎসার দেওয়া জন্য
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নগরবাসী কে মুক্ত রাখতে শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে চট্টগ্রাম সিএমপি । করোনা ভাইরাসের চিকিৎসায় সিএমপি বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় স্থাপন করেছে সিএমপি বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল, আল মানাহিল ফাউন্ডেশনের সহায়তায় স্থাপন করেছে আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল।
সেই সময় আর ও উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
