কচুয়ায় নারী ও শিশু বিষয়ক পরিসেবা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের কচুয়ায় উপজেলায় নারী ও শিশু বিষয়ক সরকারী পরিসেবা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৯ আগস্ট) সকালে উপজেলার শেখ তন্ময় অডিটরিয়ামে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জণ সাহা, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান,শিকদার হাদিউজ্জামান হাদিজ,থানার দায়িত্ব প্রাপ্ত নারী ও শিশু সংক্রান্ত অফিসার এসআই জিল্লুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি ডাকুয়া সুন্দর আলী,মহিলা বিষয়ক অধিপ্তরের প্রতিনিধি রেবা খানম,যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি গৌরঙ্গ বিশ্বাস,শিক্ষক,ধর্মীয়নেতা,এনজিও প্রতিনিধি, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ,শিশু ফোরাম প্রতিনিধি।

Share this news as a Photo Card

20 August 2020

কচুয়ায় নারী ও শিশু বিষয়ক পরিসেবা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে