বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী দুমকি থানার এএসআই সোলাইমান

মো. সুমন মৃধা, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥
বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধাকারী অফিসার নির্বাচিত হয়েছেন পটুয়াখালী জেলার দুমকি থানার এএসআই মোঃ সোলাইমান ইসলাম।
গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বরিশাল রেঞ্জের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে প্রশংসা পত্র ও ক্রেষ্ঠ তুলে দেন ডিআইজি বরিশাল রেঞ্জ মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) । এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান ।
২০২০ এর জুলাই মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের জন্য তাকে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত করা হয় বলে যানাযায়।
এএসআই সোলাইমান পুরস্কার পেয়ে বলেন, বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী নির্বাচিত হয়ে পুরস্কার নেয়ার অনুভূতিটাই আনন্দের। আমি পটুয়াখালী পুলিশ সুপার মোঃ মইনুল হাসান স্যার ও আমার থানার ওসি মোঃ মেহেদী হাসান স্যারের নির্দেশনা অনুযায়ী কাজ করে আজ শ্রেষ্ঠ মাদক উদ্ধাকারী অফিসার নির্বাচিত হয়েছি।
এএসআই সোলাইমানের এমন সাফল্যের জন্য সর্বস্তরের মানুষ শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন দুমকি থানার ওসি মোঃ মেহেদী হাসানকে।
