বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

শেখ আল মামুন।।

বাংলাদেশ বিমান বাহিনী বৃহস্পতিবার (২০ আগস্ট) যথাযথ মর্যাদায় শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট এম মতিউর রহমান এর ৪৯তম মৃত্যু বার্ষিকী পালন করেছে। 

এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় একাত্তরের মুক্তিযুদ্ধে মরহুমের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। মিলাদ মাহফিলে বিমান বাহিনীর কর্মকর্তা, বিমানসেনা ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সকালে বিমান বাহিনী প্রধানের পক্ষে, সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল এ কে এম আহ্সানুল হক, বিএসপি, এনডিইউ, এএফডবিøউসি, পিএসসি মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবর স্থানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট এম মতিউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পন করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  এসময় সহকারী বিমান বাহিনী প্রধান তার বিদেহী আত্মার শান্তি কামনায় আয়োজিত মোনাজাতে অংশগ্রহণ করেন এবং শ্রদ্ধাবনত চিত্তে তার অবদানের কথা স্মরণ করেন।

এসময় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ সাঈদ হোসেন, ওএসপি, বিএসপি, জিইউপি, এনডিসি, পিএসসি, বিমান সদর এবং ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তা ও বিমান সেনাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও, বিমান বাহিনী পরিচালিত সকল স্কুল ও কলেজ সমূহে ইন্টারনেটের মাধ্যমে সীমিত পরিসরে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এর জীবনের উপর আলোকপাত ও তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

Share this news as a Photo Card

20 August 2020

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে