আশাশুনি উপজেলার ক্ষতিগ্রস্ত বাঁধসমূহ পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক 

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

অতিবর্ষণ প্রবল জোয়ারে আশাশুনি উপজেলার শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ বাঁধসমূহ পরিদর্ষন করেন সাতক্ষীরার মান্যবর জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল মহোদয়।

এসময় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। পানিবন্দী মানুষজনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় আপাততঃ আশাশুনি ও শ্যামনগর উপজেলায় ৪০ মেট্রিক টন ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে সে কথা স্থানীয় জনগনের সামনে তুলে ধরেন এবং সদাশয় সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মানুষের দূর্ভোগের কথা তুলে ধরে আরো বরাদ্দ আনার আশ্বাস প্রদান করেন। তিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয়কে স্থানীয় জনগনকে সাথে নিয়ে রিং বাঁধ সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের পানিবন্দী মানুষজনকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিতে নির্দেশনা প্রদান করেন এবং মানুষজনের জরুরী প্রয়োজনীয় চাহিদার ব্যবস্থা করতে বলেন।

Share this news as a Photo Card

23 August 2020

আশাশুনি উপজেলার ক্ষতিগ্রস্ত বাঁধসমূহ পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক 

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে