ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ   

শেখ আল মামুন।।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করেছে। লেবাননের আকাশসীমা লঙ্ঘন করলে ওই ড্রোন ভূপাতিত করা হয় বলে হিজবুল্লাহ জানিয়েছে।

সংগঠনটি এক বিবৃতিতে জানায়, সীমান্তবর্তী আইতা আশ-শাব শহরের কাছে ইসরাইলি ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। বর্তমানে ড্রোনটি হিজবুল্লাহর আয়ত্তে রয়েছে।

পরে ইসরাইলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, লেবাননের ভূখণ্ডে তাদের একটি ড্রোন ভূপাতিত হয়েছে তবে তা থেকে কোনো ধরনের তথ্য হাঁস হয় নি বলে দাবি করেছে তারা।

এর একদিন আগে হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, না ইহুদিবাদী ইসরাইলকে, না তার মিত্রদেরকে লেবাননের উপর আগ্রাসনের সুযোগ দেবে হিজবুল্লাহ। এরপরই এই ড্রোন ভূপাতিত করা হলো।

Share this news as a Photo Card

23 August 2020

ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ   

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে