কক্সবাজারে সমুদ্রে ট্রলার থেকে ১৩ লাখ পিস ইয়াবা উদ্ধার , আটক ২

কক্সবাজার প্রতিনিধি।।

কক্সবাজারে গভীর সমুদ্র থেকে ১৩ লাখ পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেছে র‌্যাব১৫ সময় পাচাকারী হিসেবে জনকে আটক করা হয়

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় র‌্যাব১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এই তথ্য জানান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার

আটককৃতরা হলকক্সবাজার সদরের ঝিংলজা ইউনিয়নের দক্ষিণ হাজিপাড়ার এলাকার মৃত আবদুল মজিদের ছেলে মো. বিল্লাল (৪৫) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প১৩ এর এইচ ১৬ ব্লকের বশির আহমদের ছেলে মো. আয়াছ (৩৪)

তিনি জানান, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান মাছ ধরার ট্রলারে বাংলাদেশে ঢুকছে এমন খবর পায় র‌্যাব। বৈরি আবহাওয়ায় পাচারের সবিধাজনক পথ হিসেবে গভীর সাগরকে বেছে নেয় তারা। ট্রলারটি চিহ্নিত করে পেছনে ধাওয়া করে ্যাব ১৫ এর পরিচালক আজিম আহমেদের নেতৃত্বে একটি দল। ধাওয়া খেয়ে বোটটি গভীর সাগর থেকে কক্সবাজার শহর সংলগ্ন মাঝিরঘাটে নোঙর করে। সেখানেই বোটটি জব্দ করে ্যাব সদস্যরা। বোটে থাকা দুইজনকে আট করে। তাদের স্বীকারোক্তি মতো বোটের গোপন জায়গায় লোকানো অবস্থা থেকে ইয়াবা একটি বিশাল চালানটি উদ্ধার করা হয়। পরে গুণে জানা গেলো, ওই পোটলায় ১৩ লাখ ইয়াবা রয়েছে

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, চালানটি আটক করার পর সাথে আটক করা দুইজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের তারা জানিয়েছে, এই বিশাল ইয়াবা চালানটি গভীর সাগর হয়ে পাচার করতে মিয়ানমার থেকে আনা হয়েছিলো। তাদের সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছে তারা