ঈশ্বরগঞ্জে তেলের গোডাউনে ভয়বহ আগুন

অনলাইন ডেস্ক।।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি রায়ের বাজারে ‘মঞ্জু ট্রেডার্স’ নামে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার বিক্রির একটি গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও আশেপাশের এলাকার লোকজনের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে তেলুয়ারি মোড়ে তেল ব্যবসায়ী মঞ্জুরুল হকের গোডাউনে এ অগ্নিকান্ড সংগঠিত হয় ।
গোডাউনে প্রেট্রোলিয়াম পদার্থসহ শতাধিক এলপি সিলিন্ডার গ্যাসের বোতল মজুদ ছিল।
প্রত্যক্ষদর্শীদের মতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে ।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত তাঁদের দল ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে।পরে সেখানে যোগ দেয় নান্দাইল ও কেন্দুয়া উপজেলার ফায়ার সর্ভিসের দল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, অগ্নিকান্ডে বনগাঁও গ্রামের কামাল (২৪) নামে এক যুবক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে আশংকা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন।
