সাধন বাবুর মদের দোকান উচ্ছেদে ডাইরেক্ট এ্যাকশন

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকার দুঃখ খ্যাত সাধন বাবুর মদের দোকান। এই দোকানে খদ্দেরে খদ্দেরে গিজগিজ করে রাতদিন। রীতিমতো নামকরা দোকান। এলাকার সচেতন মহল কোন অবস্থাতেই এতোদিন সরাতে পারছিলেননা বছরের পর বছর ধরে চলতে থাকা মদের এই পাইকারী দোকানটি।
অবশেষে, এলাকাবাসীরা মোক্ষম সুযোগ পেল সোমবার( ২৪ আগষ্ট)।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন আজ নগরবাসীর দুঃখ দুর্দশা সচক্ষে দেখতে নিজে মটর বাইক চালিয়ে বের হয়েছিলেন। নগরীর বহদ্দার হাট থেকে এই বাইক চালিয়ে পথে পথে থেমে থেমে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যখন কাপ্তাই রাস্তার মাথায় যান, তখন এলাকাবাসীরা সাধন বাবুর কুখ্যাত মদের দোকান উচ্ছেদ করার জন্য তাদের প্রিয় নগর পিতা খোরশেদ আলম সুজনের কাছে আহবান জানান।
সাথে সাথে অন দা স্পটে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ও চট্টগ্রাম মেট্রো পলিটন পুলিশ কমিশনারের সাথে মোবাইল ফোনে কথা বলে সাধন বাবুর মদের দোকান উচ্ছেদ করে দেন প্রিয় প্রশাসক সুজন।
এই মহতী কাজের জন্য কাপ্তাই রাস্তার মাথা এলাকার সর্বস্তরের দোকানদার ও এলাকাবাসীরা জননেতা খোরশেদ আলম সুজনকে কৃতজ্ঞতা জানান।
