হিলিতে কৃষকদের মাঝে বিনামুল্যে মাশকালাই বীজ,সার বিতরণ

শাহিনুর আলম শাহিন,হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিনামুল্যে মাশ কালাইরে বীজ ও সার পেলো কৃষকেরা।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারাণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্ত্বরে কৃষকের মাঝে ৫ কেজি মাশকালাই বীজ,৫ কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি সার তাদের মাঝে বিতরণ করা হয়।
এসময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন,উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম ও উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীন।
কৃষি অফিসার বলেন, কৃষকরা তারা নিজে মাশকালাই চাষ করে নিজেদের চাহিদা পুরুণ করে দেশের চাহিদা পুরুণ করবে। আজ আমরা ১০ জন কৃষকের মধ্যে ৫ কেজি মাশকালায় বীজ, ৫ কেজি পটাস ও ১০ কেজি ডিএপি সার বিনামুল্যে প্রদান করেছি।
