এতিমদের মাঝে খাবার এবং পোষাক বিতরণের মাধ্যমে ফারাজ করিমের ২৮তম জন্মদিন পালিত

 এম.জামশেদুল আলম।রাউজান,(চট্রগ্রাম) প্রতিনিধি।

রাউজান উপজেলার তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী এর ২৮তম জন্মদিনে উপজেলার বেরুলিয়া গ্রামে হেফজখানা ও এতিমখানায় প্রায় ৫০ শিক্ষার্থীর মধ্যে পোষাক ও দুপুরের খাবার বিতরণ করেন,ফারাজ করিমের হাতে গড়া সামাজিক সংগঠন সেন্ট্রোল বয়েস অব রাউজান।
আজ বুধবার সকাল ১১টায় ছোট এক সভার মাধ্যমে এই খাবার ও পোষাক বিতরণ করেন।
সেই সময় উপস্থিত নেতৃবৃন্দরা সকলে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং তার পিতা রাউজানের অভিভাবক এবিএম ফজলে করিম চৌধুরী এর জন্য ও দোয়া করা হয়।
উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,রাউজান পৌর আওয়ামীলীগের সিনিওর সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,নোয়াজিষপুর ইউনিয়ন চেয়ারম্যান সোহার্দী সরওয়ার,৭নং ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন হিরু,সেন্ট্রোল বয়েসের সভাপতি সাইদুল ইসলামসহ অত্র সংগঠনের সকল সম্পাদক ও সদস্যবৃন্দ।