লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে কিছু কুচক্রী মহল ফেসবুকে তোলপাড়

মুজাহিদুল ইসলাম লক্ষ্মীপুরঃ

লক্ষীপুর জেলা সদর ১৫ নং লাহারকান্দি ইউনিয়ন ১ নং ওয়ার্ডের নুরুল হক পাটোয়ারি বাড়ি মিজান পাটোয়ারী বিরুদ্ধে বিভিন্ন কুচক্রী মহল ফেসবুকে কুৎসা রটনা করছে।

গত ২১ আগস্ট শাহাদাত হোসেন নামের এক ব্যক্তির মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করেও তার বিরুদ্ধে কুৎসা রটনা হয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য, সাবেক সদর পূর্ব যুবলীগের যুগ্ম-আহ্বায়ক, সদর উপজেলার লাহারকান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজ্জাকুল হায়দার পাটোয়ারির ছেলে মিজান পাটোয়ারীর বিরুদ্ধে উদ্দ্যেশ্য প্রনোধিত ফেইসবুক স্টাটাসে জন মনে নানান প্রশ্ন জেগেছে।

স্যোসাল মিডিয়ায় এ-রকম মানহানিকর স্টাটাসের কারনে বিভিন্ন রাজনৈতিক মহলের নেতারা নিন্দা জ্ঞাপন করেছে। স্যোসাল মিডিয়ায় ফেইসবুকে গত ২৩ আগস্ট রবিবার Md Shadat নামক ফেইসবুক আইডি থেকে আওয়ামীলীগ নেতা মিজান পাটোয়ারীর ছবি সম্বলিত করে মাছ চুরির অভিযোগ এনে একটি স্টাটাস দেয়। কয়েক মিনিটে রীতিমত ভাইরাল হয় পোস্টটি।

দেখা যায় বিভিন্ন মহলের ইতিবাচক এবং নেতিবাচক মন্তব্য। মুঠোফোন আওয়ামীলীগ নেতা মিজান পাটোয়ারীর সাথে কথা বলে জানা যায় যে, ফেইসবুকের স্টাটাসে যে অভিযোগটি করেছে তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট উদ্দ্যেশ্য প্রনোধিত।

মোঃ শাহাদাত সম্পর্কে আমার চাচাতো ভাই জায়গা – জমি সংক্রান্ত বিষয়ে আমাদের মধ্য একটি দ্বন্দ্ব চলছে। এটা কে কেন্দ্র করে আমার বিরুদ্ধে এসব মানহানিকর অপ্রপচার চালাচ্ছে। এই দিকে মাছ চুরি সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে মোঃ শাহাদাতের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে গেলে উনার মোবাইল বন্ধ থাকে।