লক্ষ্মীপুরে নাবেলা কোম্পানীর উদ্দ্যোগে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ

মুজাহিদুল ইসলামঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ১২টি বিদ্যালয়ে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নাবেলা কোম্পানীর এমডিএসপি প্রকল্পের উদ্দ্যোগে এ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী, উপজেলা প্রকৌশলি মোঃ হারুনুর রশিদ, উপসহকারি প্রকৌশলি তাজল ইসলাম, শিক্ষা কর্মকর্তা কেএম মোস্তাক আহম্মদ, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, আবু জাহের ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন প্রমুখ।
রায়পুর উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ বলেন, মহামারি করোনা থেকে বাঁচতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সাবান ও হ্যান্ড স্যানিটেশন বিতরন করায় নাভানা কোম্পানিকে ধন্যবাদ জানাই।
