সোনাইমুড়ীতে  সিএনজি চালকের মৃতদেহ   উদ্ধার 

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশ বৃহস্পতিবার ২৭আগষ্ট দুপুরে উপজেলার পোরকরা গ্রামের  মাঠ থেকে খোরশেদ আলম( ৩৫)  নামের এক সিএনজি চালকের মৃতদেহ উদ্ধার করেছে। খোরশেদ আলম চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের মৃত ফরিদের ছেলে। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, খোরশেদ আলম গত সোমবার সন্ধ্যা তার বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেনি। বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখোজি করে তার কোন সন্ধান পায়নি।
আজ  বৃহস্পতিবার ২৭আগষ্ট দুপুরে পোরকরা গ্রামের লোকজন ফসলের মাঠের পানিতে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশরে  শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এ ব্যাপারে সোনাইমুড়ী থানার (ওসি) গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এ ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

27 August 2020

সোনাইমুড়ীতে  সিএনজি চালকের মৃতদেহ   উদ্ধার 

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে