জবি ছাত্রলীগের কমিটি সেপ্টেম্বরের মধ্যে দেয়ার আহবান নানকের

জবি প্রতিনিধি।।
জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামি লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক মহানগর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়,থানা,ওয়ার্ড কমিটি ও সমস্ত কমিটির স্ট্রাকচার দাঁড় করানোর আহবান জানান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
বক্তব্যকালীন সময়ে তিনি ছাত্রলীগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার এক পর্যায়ে বর্তমান ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্দ্যেশ্যে বলেন, ‘আমি অনুরোধ করবো আগামী সেপ্টেম্বরের মধ্যেই যে কমিটিগুলো হয়নি সেগুলো পরিপূর্ণ করতে হবে।
এ সময়ে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটির কথা উল্লেখ করে বলেন, সেপ্টেম্বরের মধ্যেই এসব ইউনিটে আমরা পূর্ণাঙ্গ কমিটি দেখতে চাই।
