আরও তিনজনকে হত্যার অভিযোগ ওসি প্রদীপসহ ৪১ জনের বিরুদ্ধে

কক্সবাজার প্রতিনিধি।।

কক্সবাজারের টেকনাফের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ ৪১ জনের বিরুদ্ধে এবার মামাভাগ্নেসহ তিনজনকে হত্যার অভিযোগ এনে আদালতে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হেলাল উদ্দীনের আদালতে মামলাটি দায়ের করেন টেকনাফের রঙ্গিখালীর বাসিন্দা সুলতানা রাবিয়া মুন্নী।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নম্বর নালিশি দরখাস্তটি দায়ের করা হয়মামলায় অভিযুক্ত ৪১ জনের মধ্যে ৩৫ জন পুলিশ সদস্যঅপর ছয়জন মাদক কারবারী, সন্ত্রাসী পুলিশের সোর্স। বাদী সুলতানা রাজিয়া মুন্নি (২২) টেকনাফ উপজেলা রঙ্গীখালী গাজী পাড়ার মৃত ছৈয়দ আলমের স্ত্রী।

মামলায় বাদীপক্ষে আইনজীবী কাশেম আলী জানিয়েছেন, আদালত অভিযোগ আমলে নিয়ে ঘটনায় অন্য কোন মামলা হয়েছে কিনা, তদন্ত রিপোর্ট হয়েছে কিনা তা জানাতে টেকনাফ থানাকে নির্দেশ দিয়েছেন

মামলার এজাহারে বাদীর অভিযোগ, গত মে রাত টার দিকে তার স্বামী সৈয়দ আলম, ভাই নুরুল আলম নিকটাত্মীয় (ভাগিনা) সৈয়দ হোছন প্রকাশ আব্দুল মোনাফকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে ওসি প্রদীপ এসআই মশিউর তাদের পরিবারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবী করে। ওই টাকা না পেয়ে তাদের হত্যা করা হয়