নোয়াখালীতে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

নোয়াখালী প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা কারাগারের ভিতরে ও আঙ্গিনায় বিভিন্ন ধরনের ফলজ গাছের চারা লাগানো হয়।
সোমবার(৩১ আগস্ট)সকালে নোয়াখালীর প্রতিটি বাড়ির আঙ্গিনায় একটি করে ফলজ গাছের চারা লাগানোর কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খোরশেদ আলম খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমিন,জেল সুপার ফণী ভূষন দেবনাথ,সমাজসেবা উপ -পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী।
