ভোলায় স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে অনুদানের চেক বিতরণ

নিজস্ব সংবাদদাতা।।
ভোলায় জাতীয় সমাজ কল্যাণ পরিষদ-এর উদ্যেগে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার(৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আতাহার মিয়া।
জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহাসিন আল ফারুক।
সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম জানান, অনুষ্ঠানে জেলার মোট ৪০টি স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে মোট ১২ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
