মোংলায় ব্রাদার্স ক্লাব এর আয়োজনে ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলার বুড়িরডাঙ্গায় শনিবার(২৯ আগস্ট) বসুন্ধরা গ্যাস ও সিমেন্ট ফ্যাক্টরি এর সামনে বালুর মাঠে মোংলা ব্রাদার্স ক্লাব এর আয়োজনে জুয়েল একাদশ ও বিবেকানন্দ স্মৃতি এর মাঝে বিশাল এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় জুয়েল একাদশকে ২-১ গোলে হারিয়ে বিবেকানন্দ স্মৃতি চাম্পিয়ন হয়।

অনুষ্ঠিত এ খেলায় উপস্থিত ছিলেন মোংলা পৌর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও মোংলা ক্রিয়া পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,বুড়িরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান  নিখিল চন্দ্র রায়,৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধরণ সম্পাদক উত্তম কুমার,কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক শেখ ইমরান সহ স্থানীয় নেতৃবৃন্দ।এছাড়া আরো উপস্হিত ছিলেন খেলা প্রেমিক হাজার দর্শক।

খেলা উদ্বোধন এর সময় আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম বক্তৃতায় বলেন,এই মোংলা আপনার আমার সকলের। মোংলাকে ভালো রাখতে হলে যুবসমাজকে মাদক মুক্ত রাখতে হবে।আর যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলার বিকল্প নেই।প্রতিটা টুর্নামেন্টে উপহার হিসেবে খেলার সামগ্রী দেওয়ার আহবান জানান তিনি।

খেলা শেষে চেম্পিয়নদের হাতে বিজয়ী ট্রফি তুলে দেওয়া হয়।