নূরনগর ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের প্রয়াত মনুর স্বরণে ক্যারাম প্রতিযোগিতা 

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর মেইন রাস্তার পাশে অবস্থিত নূরনগর ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। ২০১০ সালে যাত্রা শুরু করে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব।খেলাধুলা ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে চলছে উক্ত ক্লাবটি।২০১৮ সালের আজকের এই দিনে ৩১ আগষ্ট না ফেরার দেশে চলে যায় নূরনগর ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা পলাশ অধিকারী মনু।
৩১ আগষ্ট ২০২০ সোমবার উক্ত ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত পলাশ অধিকারী মনুর স্বরণে ক্যারাম প্রতিযোগিতায় আয়োজন করে নূরনগর ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। উক্ত খেলায় বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন,ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব,খুশি ডেন্টাল কেয়ার,সরোজিত ও বাঁশী কর্মকার।
ক্লাবের সিনিয়র মোবারক হোসেন লাচ্চু,আরাফাত হোসেন ও মানিক মোদক এর পক্ষ থেকে রাতে প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল।