অক্টোবরে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক।।

আগামী ২৫ অক্টোবর নতুন মৌসুমের এল ক্লাসিকোয় পরস্পরের মোকাবেলা করবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সোমবার প্রকাশিত হয়েছে লা লীগার নতুন সূচি।

জিনেদেন জিদানের শিষ্যরা এবার মাঠে নামবে লীগ শিরোপা ধরে রাখার মিশন নিয়ে। গত জুলাইয়ে শিরোপাটি ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ।

লিওনেল মেসিকে কোন ম্যাচে অংশ নিবে কিনা সেটিই এখন দেখার বিষয়। আর্জেন্টাইন এই সুপার স্টার এই গ্রীষ্মকালীন দল বদলে ক্লাব ছেড়ে যাবার জন্য চাপ দিচ্ছেন। এ জন্য তিনি ক্লাবের অনুশীলনে যোগ দেননি।

নতুন সুচি মতে রিয়াল মাদ্রিদ তাদের লীগ মৌসুম শুরু করবে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এরপর ভিয়ারিয়ালের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে নতুন লীগ শুরু করতে পারে বার্সেলোনা।

সব ম্যাচই অনুষ্ঠিত হবে দর্শক শূন্য মাঠে। কোভিড-১৯ এর এই সময়টিতে প্রতিটি ম্যাচ চলাকালেই স্বাস্থ্য সুরক্ষা বিধি মানা হবে কঠোর ভাবে।

লা লীগার নতুন মৌসুমের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ সেপ্টেম্বর।