খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত

শেখ আল মামুন।।

আজবুধবারঅদ্য (০২ সেপ্টেম্বর) সকাল ১১:০০ ঘটিকা হতে দুপুর ১৩:০০ ঘটিকা পর্যন্ত খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, খুলনা এর যৌথ উদ্যোগে অগ্নিনির্বাপন, উদ্ধার ও বহির্গমন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার), রেঞ্জ ডিআইজি, বাংলাদেশ পুলিশ, খুলনা মহোদয়।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহযোগীতায় মহড়ায় আগুন নিয়ন্ত্রণ পদ্ধতি হাতে কলমে শিখানো হয়। এছাড়াও বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহারের নিরাপত্তা ও তা থেকে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণ করাসহ অগ্নিনির্বাপন এবং উদ্ধার কাজে ব্যবহৃত সরঞ্জমাদির উপর প্রশিক্ষণ প্রদান করেন।

মহড়া শেষে রেঞ্জ ডিআইজি মহোদয় বলেন, অগ্নিকাণ্ডসহ যে কোনো দুর্ঘটনা ও উদ্ধার অভিযানে পুলিশ এবং ফায়ার সার্ভিস যৌথভাবে দায়িত্ব পালন করে থাকে। পুলিশ এবং ফায়ার সার্ভিসের মধ্যে রয়েছে সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক পেশাগত সম্পর্ক। তিনি এ ধরনের একটি সফল মহড়া আয়োজনের জন্য ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।