মেসির চলে যাওয়া লা লীগার মর্যাদার উপর বিশাল আঘাত

অনলাইন ডেস্ক।।

লিওনেল মেসির বার্সেলোনা ছেড়ে চলে যাওয়া ‘লীগের জন্য বড় ক্ষতি’ বলে মনে করেন রিয়াল মাদ্রিদ তারকা লুকা মড্রিচ।

তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পরও এমনই ক্ষতি টানতে হয়েছে। তবে এখন অতীত টেনে লাভ নেই। এটি ফুটবল, এটি এমনই।’
এই পর্যন্ত ২১বার লিওনেল মেসিকে মোকাবেলা করেছেন মড্রিচ। ২০০৮ সালের পর রোনালদো ছাড়া একমাত্র তিনিই মেসিকে হারিয়ে ব্যালন ডি’অর খেতাব লাভ করেছেন। তিনি জানেন মেসিকে হারালে পরিস্থিতিটা কেমন হতে পারে।

বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে মড্রিচ বলেন,‘ মেসি যদি চলে যায় তাহলে সেটি হবে লা লীগার মর্যাদায় বিশাল আঘাত। তবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। অন্য খেলোয়াড়রা তারকা হয়ে উঠবে।

রোনালদো যখন চলে গিয়েছিল, একই অবস্থাই হয়েছিল। তাকে ছাড়া রিয়াল মাদ্রিদের জীবন যেন যায় যায়। এখন বার্সেলোনারও একই অবস্থা। একই সঙ্গে লা লীগাও মেসিকে হারাবে।’

রোনালদো ক্লাব ছাড়ার পর রিয়াল মাদ্রিদকে দুইবার কোচ বরখাস্ত করতে হয়েছে। শেষ পর্যন্ত পুরনো কোচ এসেই পরিস্থিতি সামাল দিলেন। এখনো ওই ক্ষত পুষিয়ে উঠতে পারেনি। দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোল থেকে বিদায় নিতে হল।

অখুশি হয়ে মেসির চলে যাওয়া রিয়াল মাদ্রিদকে এনে দিতে পারে স্বস্তির সুচনা। শুধু যে ফের লা লীগার শিরোপা জিততে পারবে তা নয়, স্পেনে তাদের পুরনো দিনের মত আধিপত্যও ফিরিয়ে দিবে।

জুলাইয়ে শিরোপা জয়ের মাধ্যমে প্রথম ধাপ পার করেছে রিয়াল মাদ্রিদ। মড্রিচ বলেন,‘ আমাদের তারুণ্য নির্ভর দল নেই। তবে আমাদের দলটি অভিজ্ঞতায় ভরা। দলে কিছু তরুণ রয়েছে যারা ভাল করবে। দল নতুন খেলোয়াড় কিনবে কিনা জানিনা। তবে বর্তমান দলটি বেশ মান সম্পন্ন একটি দল। এটি আমরা লা লীগায় প্রমান করেছি। জানি আবারো আমরা এটি করতে পারব। নির্বাসনের পর আমরা আরো অনুপ্রেরনা নিয়ে ফিরেছি। কারণ ওই সময় আমরা ফুটবল মিস করেছি। ম্যাচ জয়ের মুহুর্তটি মিস করেছি।

আমরা বেশ কঠোর পরিশ্রম করেছি। আমার মতে শারিরিক ভাবে লীগে আমরা সেরা দল। ওই কারণেই আমরা শিরোপা জিতেছি। এটি ছিল আমার দ্বিতীয় লা লীগার শিরোপা। আমি আরো বেশী শিরোপা জয় করতে চাই।’

সূত্র:বাসস

Share this news as a Photo Card

03 September 2020

মেসির চলে যাওয়া লা লীগার মর্যাদার উপর বিশাল আঘাত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে