একজন মানবিক পুলিশ শওকত হোসেন

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম।।
একজন মানুষের পা ভেঙ্গে হাড় বেরিয়ে গেছে এমন অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে অনেকদিন ধরে কিন্তু কেউ দেখে ও না দেখার মত চলে যাচ্ছে সবাই।
ঘটনাটি ঘটে নগরীর দামপাড়া নার্সারী মোড় এলাকায়।
শওকত হোসেন বলেন,বেওয়ারিশ বলে কি তার চিকিৎসা হবে না।মানবিক পুলিশ ইউনিট সিএমপি বিষয়টি জানার পর দ্রুত ব্যাবস্থা গ্রহন করি ৷ নিঃস্ব, অসহায় , বেওয়ারিশ লোকটির চিকিৎসার সম্পুর্ন দায়িত্ব আমরা নেই ৷ লোকটির চিকিৎসা,ঔষধ,পথ্য,খাবার,বস্ত্র, অপারেশন , ক্লীনিং সেবা , এসব মানবিক পুলিশ ইউনিট সিএমপি থেকে করা হবে ৷
যার কেউ নেই তার আল্লাহ আছে এই কথাটিকে স্বার্থক ও মর্যাদাপূর্ন রাখতে মানবিক পুলিশ সি,এম,পি এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শওকত হোসেন মানবিক পুলিশ ইউনিট সি,এম,পি।
