ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তায় সশস্ত্র আনসার মোতায়েন

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র নিরাপত্তায় সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সায়েদুল আরেফিনের বাসভবন ও কার্যালয়ে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে ৪ জন সশস্ত্র আনসার সদস্য  দায়িত্ব পালন করছে বলে নিশ্চিত করেছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ।
তিনি জানান, ইউএনও অফিস ও বাসভবনে নিরাপত্তায় আপাতত ৪জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন থাকবে।
শুক্রবার সন্ধ্যা থেকে তারা যথারীতি দায়িত্ব পালন শুরু করে দিয়েছে।
২৪ ঘন্টা তারা দায়িত্ব পালন করবে তারা।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।
জানা গেছে, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর সরকারী বাসভবনে দূর্বৃত্তদের হামলার ঘটনার পর থেকে সারাদেশে ইউএনওদের নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগ নেয় সরকার।
তারই ধারাবাহিকতায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ও বাসায় এ নিরাপত্তা প্রদান করা হচ্ছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মোঃ সায়েদুল আরেফিন তাঁর  নিরাপত্তা জোরদারে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।