লক্ষ্মীপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েই যুব সংঘের উদ্বোধন

মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর।।

মাদক নয়, ক্রীড়া ও সামাজিক উন্নয়নের প্রত্যয়ে যাত্রা শুরু করলো লক্ষ্মীপুর পৌর ৬নং ওয়ার্ড যুব সংঘ।

শুক্রবার(১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর ৬নং ওয়ার্ড সোনালী কলোনী এলাকায় সংগঠনটির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়।

সংগঠনটির আহ্বায়ক আবুল কালাম সমিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, স্থানীয় পৌর কাউন্সিলর আবুল খায়ের স্বপন, লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও সমাজ সেবক ডাঃ জয়নাল আবেদিন, এলাকার গন্যমান বিল্লাহ হোসেন, বাইতুর মামুর জামে মসজিদের খতিব মাও. হারুন উর রশিদ, মোয়াজ্জেম মাও. মহসিন, সংগঠনটির উপদেষ্টা ফয়েজ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সংগঠনের সদস্য সাংবাদিক রাকিব হোসাইন রনি। এসময় স্থানীয় গন্যমান্যসহ যুব সমাজের লোকজন উপিস্থত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা যুব সমাজের উদ্দেশ্যে মাদক ও কিশোর গ্যাং বিরুদ্ধে সোচ্ছার ও একটি আদর্শ সমাজ গঠনের উপর দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় এলাকাবাসী ও সংগঠনোর উদ্দেশ্যে দোয়া করেন স্থানীয় মসজিদের খতিব।

Share this news as a Photo Card

12 September 2020

লক্ষ্মীপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েই যুব সংঘের উদ্বোধন

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে