চট্টগ্রাম নগরীর একটি দ্বিতীয় তলা ভবন হেলে পড়েছে

সাজ্জাদ হোসেন চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজার আফগান মসজিদ সংলগ্ন একটি ২ তলা ভবন হেলে পড়েছে।
সিডিএর চলমান জলাবদ্ধতা প্রকল্পের আওতায় নালা ও সড়ক খোঁড়াখুঁড়ির কারনে বাড়িটি হঠাৎ করে হেলে পড়েছে দাবি স্থানীয়দের। বাড়িটিতে বসবাসকারী ভাড়াটিয়াদের অন্যত্র সরিয়ে নেয়া হয়।
স্থানীয়রা জানান, বাবুল সওদাগরের মালিকানাধীন এই বাড়িটি হেলে পার্শ্ববর্তী বাড়ির সাথে লেগে যায়। ফলে পাশের বাড়িটিতে বসবাসকারীরাও আতংকে রয়েছেন। বাড়িটি নালার উপরে নির্মিত হলেও কোন ব্যবস্থা নেয়নি সিডিএ।
বর্তমানে সিডিএ’র সংস্কার কাজের কারনে নালা ও রাস্তার কিছু অংশ ভাঙ্গা হয়েছে। ফলে অসাবধানতার কারনে বাড়িটি হেলে পড়েছে৷
সিডিএ’র জলাবদ্ধতা প্রকল্পের আওতায় মেসার্স লাকি এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান নালা সম্প্রসারণের কাজ করছেন।
