লক্ষ্মীপুরে সমাজিক সংগঠন রেড ড্রপস বাংলাদেশ এর দিনব্যাপী ফ্রি ব্লাড ক্যাম্পেইন

ফয়সাল মাহমুদ, লক্ষ্মীপুর ।
লক্ষ্মীপুর সদর উপজেলার রাধাপুর গ্রামের একঝাঁক উদ্যমী, পরিশ্রমী ও প্রাণবন্ত তরুনের সমন্বয়ে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও মনোরম পরিবেশের মধ্যদিয়ে পরিসমাপ্তি হলো রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশন এর অন্যতম সহযোগী সংগঠন রেড ড্রপস বাংলাদেশ এর দিনব্যাপী শনিবারে” ফ্রি ব্লাড ক্যাম্পেইন– ২০২০ ইং” এর উদ্ধোধনী প্রোগ্রাম এর। রচিত হলো মানবসেবায় নিবেদিত RUF ও RDB আরো একটি সফল অধ্যায়ের।
এসময় উপস্থিত ছিলেন, রেড ড্রপস বাংলাদেশ এর সভাপতি মিল্লাত হোসেন শামীম, সহ সভাপতি ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোমাজ্জাদ হোসেন রাসেল, রাশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ মেশকাতুল ইসলাম সিয়াম, সদস্য রাকিব হোসেন ,মেহদি হাসান,মেছবাহুর রহমান শান্ত, পারভেজ মাহমুদ, মিজানুর রহমান রিসাত প্রমূখ ।
রেড ড্রপস এর সভাপতি মিল্লাত হোসেন শামীম বলেন ,এই মহৎ প্রোগ্রামকে যারা তাদের মূল্যবান সময়, শ্রম এবং সহযোগিতা দিয়ে সাফল্যমণ্ডিত করেছেন, সে সকল স্বেচ্ছাসেবীদের প্রতি জানাচ্ছি রেড ড্রপস বাংলাদেশ এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। আপনাদের এই সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাক ‘রাধাপুর উন্নয়ন ফাউন্ডেশন‘, এগিয়ে যাক প্রানের প্রিয় সংগঠন ‘রেড ড্রপস বাংলাদেশ।‘
