হযরত ইয়াছিন শাহ্ পাবলিক কলেজে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের তথ্য ও ফর্ম পূরণে সহয়তা

এম.জামশেদুল আলম,রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি।
গাউসিয়া হক কমিটি হযরত ইয়াছিন শাহ্ পাবলিক কলেজ শাখার উদ্যোগে অত্র কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিইচ্ছো শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত তথ্য ও ফর্ম পূরণে সহয়তা করেন।
আজ ভর্তি হতে আশা প্রাই দেড় শতাধিক শিক্ষার্থীদের এই সহয়তা দিয়েছেন,এই ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অত্র প্রতিষ্টানের অধ্যক্ষ কৃষিবিধ জনাব মোঃ জাহাঙ্গীর আলম।
ভর্তি হতে আসা শিক্ষার্থীদের অভিভাবকগন তাদের এই উদ্যোগের প্রশংসা করেন এবং নাম না বলা একজন অভিভাবক নাগরিক কাগজ ও সময়ের দাবি নিউজ পোর্টালের প্রতিনিধি এম জামশেদুল আলমকে বলেন এই রকম কাজে যদি প্রাক্তন শিক্ষার্থীরা এগিয়ে এসে ছোটদের সহয়তা করে এতে এলাকার ছেলেমেয়েরা উপক্রিত হবে। তিনি আরো বলেন এটার ফলে শিক্ষার্থীদের ফর্ম পূরণে যে ভয়ভীতি কাজ করে তা কমে যাবে এবং ফর্ম পূরণে ভুল হওয়ার সম্ভাবনা হ্রাস পাবে।
ভর্তি হতে আসা শাকিল হাসান নামক এক শিক্ষার্থী বলেন আসার সময় আমি কিছুটা ভয়ে ছিলাম যে কিভাবে ফর্ম পূরণ করবো,কিভাবে লিখবো ইত্যাদি কিন্তু ভর্তি হতে এসে ভাইয়াদের সহয়তায় ভালোভাবে ফর্ম পূরণ করতে পারছি।এতে আমার অনেক ভালো লাগছে।
২০২০/২১ শিক্ষাবর্ষে একাদশে শ্রেণিতে ভর্তি শুরু হয় আজ ১৩ই সেপ্টেম্বর রোজ রবিবার, ভর্তি কার্যক্রম চলবে আগামি ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ে নির্বাচিত কলেজে ভর্তি ফর্ম পূরণসহ ভর্তি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হবে।
উল্লেখ্যঃ হলদিয়া ইউনিয়নের একমাত্র কলেজ হযরত ইয়াছিন শাহ্ কলেজে প্রতিবছর ন্যায় এই বছরও অনেক শিক্ষার্থী ভর্তি হচ্ছেন,আসন সংখ্যা সীমিত হওয়ায় আরো অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারেনা এই কলেজে। এই বছর বিজ্ঞান বিভাগে ৫০জন,ব্যবসায় শিক্ষা বিভাগে ১০০জন ও মানবিক শিক্ষা বিভাগে ১০০জনের জন্য আসন বরাদ্দ্ব রয়েছে।
