মটরশুঁটির স্বাস্থ্য উপকারিতা

শেখ আল মামুন,সাতক্ষীরা ।।
সবুজ মটরশুঁটি ভিটামিন, খনিজ এবং ফাইবারের দুর্দান্ত উৎস। মটরে ভিটামিন এ, বি১, বি৬, কে এবং ভিটামিন সি সমৃদ্ধ। তাছাড়া পাওয়া গেছে যে মটরশুঁটি ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, আয়রন এবং ফসফরাসের মতো খনিজ সমৃদ্ধ। এছাড়াও ফাইবার, প্রোটিন, শর্করা, নিয়াসিন এবং ফোলেট সমৃদ্ধ; মটরশুঁটি বাচ্চাদের জন্য প্রস্তাবিত ডায়েটরি বিকল্প। এছাড়াও মটরশুঁটির বিশেষ কয়েকটি গুন রয়েছে।
🌿 মটরশুঁটিতে শর্করা কম থাকায় ওজন নিয়ন্ত্রণে এটি দারুণ কার্যকর।
🌿 মটরশুঁটিতে প্রাকৃতিক ভাবে জিংক, আয়রন ও ক্যালসিয়াম থাকে যা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা।
🌿 মটরশুঁটি আঁশযুক্ত খাবার হওয়ায় এটি গ্রহণে বাড়ে হজমশক্তি।
🌿 মটরশুঁটিতে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন-এ, যা চোখের জন্য খুবই কার্যকরী। নিয়মিত মটরশুঁটি খেলে দৃষ্টিশক্তি বাড়ে।
🌿 মটরশুঁটিতে থাকা বেশ কিছু প্রাকৃতিক পুষ্টিগুণ চুল পড়া রোধে সাহায্য করে।
🌿 মটরশুঁটিতে থাকা ভিটামিন-সি ত্বকের সৌন্দর্য বাড়ায় এবং শরীরের কালো দাগ দূর করে।
🌿 মটরশুঁটিতে থাকা ফলিক এসিড গর্ভবতী মা ও গর্ভের ভেতর থাকা শিশুর জন্য উপকারী।