শহীদ জিয়া একতাবদ্ধ লক্ষীপুরের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর ।।
শহীদ জিয়া সংগঠন একতাবদ্ধ লক্ষীপুর এর পূর্নাঙ্গ কমিটি প্রকাশ হওয়ার পর গত ১১–০৯–২০২০ ইং তারিখ বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলার সদর ২ নং হামচাদী ইউনিয়নের বিএনপির কর্মী ওসমান গনিকে আর্থিক অনুদান প্রদান করেন শহীদ জিয়া একতাবদ্ধ লক্ষীপুরের সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন,জেলা যুবদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম ফরিদ উদ্দিন, সদর পশ্চিমের যুবদলের সভাপতি মহি উদ্দিন পাটোয়ারী বিটু, শহীদ জিয়া সংগঠনের সদস্য মোঃ হোসেন,মোঃ মোহন, টুটুল পাটোয়ারী সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শহীদ জিয়া একতাবদ্ধ লক্ষীপুরের সভাপতি আরফিন রাজু মুঠোফোনে বলেন ,বেশ কিছুদিন যাবত লক্ষ্মীপুর জেলার সদর ২ নং হামচাদী ইউনিয়নের বিএনপির কর্মী ওসমান গনির স্ত্রীর কিডনিতে পাথর জনিত কারনে রোগে ভুগছেন, আমরা যখন জানতে পারি তখন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ওসমান গনির পরিবারের পাশে দাঁড়ায়। ইনশাআল্লাহ এভাবেই লক্ষীপুরের সকল বিএনপির অসহায়, গরিব, হামলা– মামলা নির্যাতিত কর্মীর পাশে আমাদের সংগঠন দাঁড়াবে।
তিনি আরো বলেন, লক্ষীপুর জেলা বিএনপির পাশে থেকে দলের নেতাকর্মীদের নিয়ে কাজ করব।
