হিলিতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহড়া অনুষ্ঠিত

হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলিতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার(১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় হাকিমপুর (হিলি) পৌর সভার সামনে পৌরসভার কাউন্সিলার ও এলাকার সাধারণ মানুষ দের মাঝে মহড়া দিয়ে দেখানো হয় আগুন লাগলে কিভাবে নিয়ত্রন করতে হয় এই বিষয় প্রশিক্ষন ও মহড়া দেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার।

হিলি ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, আগুন লাগানোর আগে ও পড়ে সাধারণ জনগণের করণীয় এর ওপর জনগণকে সচেতন করতে প্রতি বছরে এই মাসে আমরা ৮ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত এই মহড়ার আয়োজন করে থাকি।

এসময় মহড়ায় হিলি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের কর্মীরা ছাড়াও পৌর সভার মেয়র জামিল হোসেন চলন্ত ও কাউন্সিলরসহ এলাকার জনগণ অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

14 September 2020

হিলিতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহড়া অনুষ্ঠিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে